, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা

খালেদা জিয়ার ঐতিহ্য বজায় রেখে সিলেট থেকে প্রচার শুরু করছেন তারেক রহমান

খালেদা জিয়ার ঐতিহ্য বজায় রেখে সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামবেন তিনি।

এর আগে ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন সকালে মাজার জিয়ারত শেষে তিনি সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই তিন জেলায় পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মাজার জিয়ারতের পর বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করতেন। সেই ধারাবাহিকতা ও ঐতিহ্য বজায় রাখতেই এবারও সিলেট থেকেই প্রচারের সূচনা করছে বিএনপি।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

দলীয় নেতারা জানান, বিএনপি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। ফলে এই সফর ও জনসভাগুলোকে কেন্দ্র করে সিলেট বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো।

লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ

খালেদা জিয়ার ঐতিহ্য বজায় রেখে সিলেট থেকে প্রচার শুরু করছেন তারেক রহমান

প্রকাশের সময় : ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬