, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেটে বালু উত্তোলনের সময় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের বালু উত্তোলনের সময় পে-লোডারের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পারভেজ আহমেদ (২৭)। তিনি ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পে-লোডার দিয়ে নদীসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের সময় যন্ত্রটির চাকায় চাপা পড়ে পারভেজ আহমেদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা

সিলেটে বালু উত্তোলনের সময় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬