, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে অপহরণের শিকার মাদরাসা ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে অপহরণের শিকার মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধারসহ অপহরণকারী ও ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব- ৯ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানিক টিম। রোববার (৪ জানুয়ারি) রাতে ছাতক উপজেলার গহরপুর এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) পৃথক অভিযানে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. রুবেল মিয়াকে (২১) গ্রেফতার করে র‌্যাব।

রুবেল দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, অপহরণের স্বীকার শিক্ষার্থী দোয়ারাবাজার উপজেলার জান্নাত (রা:) মহিলা মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। গত ২৬ নভেম্বর সকালে মাদরাসায় যাওয়ার পথে অভিযুক্ত রুবেল মিয়া ও তার সহযোগী একটি চক্র জোরপূর্বক তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের চাচা দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. রুবেলকে গ্রেফতার করা হয়।

অপরদিকে তাকে আটকের দু’দিন পর রোববার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গহরপুর এলাকা থেকে মামলার ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার করে র‍্যাব। উদ্ধারপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার ভিকটিমকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা

সুনামগঞ্জে অপহরণের শিকার মাদরাসা ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

প্রকাশের সময় : ০১:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬