, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী

ভোরে সিলেটে শক্তিশালী ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (৫ জানুয়ারি) ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ড ধরে এ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সিলেট নগর ও আশপাশের এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। সিলেটের পাশাপাশি দেশের উত্তর ও পূর্বাঞ্চলেও কম্পন অনুভূত হয়।

এদিকে, প্রথম কম্পনের ঠিক ১৩ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফায় আবারও ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, ভোরে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যে দুটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। তাঁর তথ্যমতে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪, যার উৎপত্তিস্থল ছিল আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছের মরিগাঁও এলাকায়।

তিনি আরও সতর্ক করে বলেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প মধ্যম মাত্রার হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের আশঙ্কা রয়েছে। এসব আফটারশক বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের কোনো ফল্ট লাইনে সংঘটিত হতে পারে।

ভোরের ভূমিকম্পে সিলেটে অনেক মানুষ ঘুম ভেঙে আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা

ভোরে সিলেটে শক্তিশালী ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

প্রকাশের সময় : ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬