, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সিলেটে খাসিয়াদের গুলিতে নিহত শাহেদের মরদেহ দিল বিএসএফ

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত শাহেদ আহমদের মরদেহ পতাকা বৈঠকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা গুলিবিদ্ধ শাহেদ আহমদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবি-১৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম কবির, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম ও ভারতের সীমান্তরক্ষী বিএসএফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত শাহেদ আহমদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।

কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম সারাবাংলাকে জানান, পতাকা বৈঠক শেষে শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ থানায় আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শাহেদ আহমদসহ আরও কয়েকজন কানাইঘাটের মঙ্গলপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করলে ভারতের খাসিয়াদের আধিপত্য বিস্তারে সেখানে গোলাগুলি হয়। এতে শাহেদ আহমদ নিহত হয়। এ খবর বিজিবি বিএসএফকে অবহিত করলে তারা মরদেহ নিয়ে যায় ও সেখানকার পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সিলেটে খাসিয়াদের গুলিতে নিহত শাহেদের মরদেহ দিল বিএসএফ

প্রকাশের সময় : ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫