, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

দক্ষিণ সুরমা থানার অভিযানে ৮১ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামালসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১

সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে। এ সময় একটি ট্রাক জব্দ করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা, মুছারগাঁও এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পাথর বোঝাই একটি ট্রাক তল্লাশি করে এর ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকচালক মোঃ জাকারিয়া ইসলাম (৩৮), পিতা- মোঃ খাজা মিয়া, মাতা- নুরুন্নাহার বেগম, সাং- খাড়িতা, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত ট্রাকটি হলুদ-নীল রংয়ের টাটা কোম্পানির বড় খোলা কার্গো ট্রাক (রেজিঃ ঢাকা মেট্রো-ট-২৪-৭৩৬৭), যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। ট্রাকের ভেতরে থাকা প্রায় ১০০ ঘনফুট ভাঙ্গা পাথরের আড়ালে ১১টি প্লাস্টিকের বস্তায় লুকানো ছিল বিভিন্ন ধরনের ভারতীয় তৈরি অবৈধ পণ্য।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—ল

১,০২৬ পিস ভারতীয় তৈরি NIVEA Body Lotion (400ml), ৭০ কার্টুনে মোট ১২,৭৪০ পিস Clop-G Cream, ৫,৫৪,৪০০ পিস ভারতীয় তৈরি DICLO-M নামীয় Diclofenac Sodium & Paracetamol ট্যাবলেট, ১২টি প্লাস্টিকের বস্তায় ২০,৩০৪ পিস Skinbrite Cream।

জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৮১,২৯,৬৪০ টাকা।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা নং-০১, তারিখ-০১/০১/২০২৬ খ্রিঃ, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪ এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক

দক্ষিণ সুরমা থানার অভিযানে ৮১ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামালসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১

প্রকাশের সময় : ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬