, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

সিলেটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন আটক, হোটেল সিলগালা

সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করেছে।

ডিবি সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে চাঁদনীঘাটস্থ “মারজান” আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ আব্দুর রহমান (২৭), মোঃ রশিদ (৩১), মোঃ রুবেল মিয়া (২৮), মোঃ ইউসুফ (৩০), আয়েশা বেগম (৩২) ও খাদিজা আক্তার বৃষ্টি (২৫)।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নন-এফআইআর নম্বর ৩৪৫, তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, অসামাজিক কার্যকলাপের অভিযোগে “মারজান” আবাসিক হোটেলটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক

সিলেটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন আটক, হোটেল সিলগালা

প্রকাশের সময় : ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫