, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

আজ থার্টি ফার্স্ট নাইটে সিলেটে গান-বাজনা, আতশবাজি ও মাদক বিক্রিতে পুলিশের নিষেধাজ্ঞা

আজ বুধবার থার্টি ফার্স্ট নাইটে সিলেট মহানগর এলাকায় গান-বাদ্য-বাজনা, আতশবাজি ও পটকা ফুটানোতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জারি করা এক গণবিজ্ঞতিতে এসব কর্মকাণ্ড নিষেধ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর (বুধবার) ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সিলেট মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে সকল প্রকার গান-বাদ্য-বাজনা, মোটরসাইকেলে উচ্চস্বরে হর্ন বাজানো, আতশবাজি বা পটকা ফুটানো, ঢাক-ঢোল বাজানো, লাউড-স্পিকার ব্যবহার, শোডাউন বা র‌্যালি, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগরী এলাকায় বার বা পানশালা বন্ধসহ যে কোনো ধরনের মাদক জাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক

আজ থার্টি ফার্স্ট নাইটে সিলেটে গান-বাজনা, আতশবাজি ও মাদক বিক্রিতে পুলিশের নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫