, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে অবশেষে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফয়সল আহমদ চৌধুরী। এর আগে এমরান আহমদ চৌধুরীকে এই আসনের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।

সিলেট-৬ আসনের মনোনয়ন পরিবর্তন করে ফয়সল চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক আলোচনার জোয়ার দেখা গেছে। সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তারা বলছেন, এই আসনে ফয়সল আহমদ চৌধুরীর ক্লিন ইমেজ, জনপ্রিয় ও গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি ২০০৭ সাল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন এবং এখনো করছেন।

রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি জনগণের পাশে থেকেছেন।নেতাকর্মীরা বলছেন, বন্যা, করোনাকালীন দুঃসময়ে মানুষের পুনর্বাসন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দান-অনুদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

উল্লেখ, ২০১৮ সালের সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষের প্রার্থী ছিলেন। কারচুপির ওই নির্বাচনে মাত্র ২ ঘণ্টায় এক লাখ ৮ হাজার ৮৯ ভোট পড়ে।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ

প্রকাশের সময় : ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫