সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজীতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, আনসার, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর যৌথ অভিযানে নেতৃত্ব দেন সওজের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উপসচিব) স্টেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী।
দীর্ঘদিন ধরে মহাসড়কে পাশে লামাকাজী পয়েন্টের উভয় পাশে দোকান ঘর, সড়কের ধারে নির্মাণ সামগ্রী রেখে দখল করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এতে করে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছিল বারবার।
সিলেট সড়ক ও জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহাগ, বলেন মহাসড়ক দখল করে কেউ ব্যবসা চালাতে পারবে না। রাস্তার পাশে অবৈধ দোকানপাট প্রতিবন্ধকতা দূর করতেই আজকের এই অভিযান।
উচ্ছেদ অভিযানের সময় সিলেট সড়ক উপ বিভাগীয় সহকারী প্রকৌশলী মো. শাহীদুল ইসলাম, বিশ্বনাথ থানা পুলিশ, র্যাব সদস্য, সেনাবাহিনী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ প্রতিনিধি 









